ড্রোন হামলার পর সতর্কতায় দুবাই বিমানবন্দরের ফ্লাইট স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ড্রোন হামলার পর সতর্কতায় দুবাই বিমানবন্দরের ফ্লাইট স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ড্রোন হামলার পর সতর্কতায় দুবাই বিমানবন্দরের ফ্লাইট স্থগিত ছবির ক্যাপশন:

ইরান থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপত্তা নিশ্চিত করতে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্ভাব্য হুমকি মোকাবিলা করছে।

তবে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে সোমবার ভোরে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।

ড্রোন হামলার ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয়।

কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় যে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে, তা আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার শব্দ বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দরে থাকা এক যাত্রী জানিয়েছেন, তারা তখনও বিমানবন্দরের ভেতরেই অবস্থান করছিলেন।

তিনি বলেন, প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরে অপেক্ষা করার পর পাইলট ঘোষণা করেন যে নিরাপত্তাজনিত কারণে আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

যাত্রীদের বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তার মতে, বিস্তারিত তথ্য প্রকাশ করলে হয়তো বিমানবন্দরে আতঙ্ক তৈরি হতে পারত।

এদিকে কয়েকটি ফ্লাইটকে দুবাইয়ের আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার পর থেকে তারা সীমিত আকারে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।

তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল পুরোপুরি চালু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ছায়া মন্ত্রিসভার সুফল পেতে প্রাতিষ্ঠানিক সহায়তা জরুরি

ছায়া মন্ত্রিসভার সুফল পেতে প্রাতিষ্ঠানিক সহায়তা জরুরি