২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস ছবির ক্যাপশন:

কনটেইনার জট নিরসন এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে Chattogram Customs House। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে National Board of Revenue Bangladesh

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত নিলাম কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধরনের পণ্য নিষ্পত্তির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন বন্দরের কনটেইনার জট কমবে, অন্যদিকে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

ই-অকশন-৪/২০২৬-এর আওতায় ১২০টি লটে ১৬০ কনটেইনার পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেম এবং এসি পার্টস।

এ ছাড়া ই-অকশন-৫/২০২৬-এর আওতায় ১৭টি লটে ৬০ কনটেইনার পণ্য নিলামে তোলা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই অনলাইনে নিবন্ধন করে দরপত্র জমা দিতে পারবেন।

মে মাসজুড়ে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে, যাতে বিডাররা পণ্য সম্পর্কে নিশ্চিত হয়ে প্রতিযোগিতামূলকভাবে দরপত্র জমা দিতে পারেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের Import Policy Order 2021-2024-এর শর্ত মেনে পণ্য খালাস করতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ই-অকশন-৫/২০২৬-এর দরপত্র বাক্স ১৪ মে বেলা ৩টায় এবং ই-অকশন-৪/২০২৬-এর দরপত্র বাক্স ৯ জুন সকাল ১১টায় খোলা হবে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের ই-অকশন পোর্টাল ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোটের মাধ্যমে দুঃশাসনের জবাব দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর

ভোটের মাধ্যমে দুঃশাসনের জবাব দেওয়ার আহ্বান বিএনপি প্রার্থীর