আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার মুখে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গালফ নিউজের বরাতে জানা যায়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক-এর সংশ্লিষ্ট একটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

দেশটির পক্ষ থেকে জানানো হয়, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু না করার বিষয়টি উল্লেখ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্যিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে।

আরব আমিরাত কর্তৃপক্ষ ইরানকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর

জামায়াত–এনসিপিসহ ১০ দলের সমঝোতা, আসন চূড়ান্তে চলছে শেষ মুহূর