বিদেশে অবস্থান করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিদেশে অবস্থান করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
বিদেশে অবস্থান করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের পদত্যাগ ছবির ক্যাপশন:
ad728

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের পাঠানো পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, প্রাপ্ত পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, বিচারপতি মামনুন রহমান বিনা ছুটিতে এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কোনো বিচারিক কার্যক্রমে যুক্ত ছিলেন না। এ পরিস্থিতিতে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠিয়েছিল।

উল্লেখ্য, এর আগেও সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাদের মধ্যে ৯ জন বর্তমানে আর দায়িত্বে নেই। কেউ সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসরে গেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং কেউ অবসরে চলে গেছেন। বাকি তিনজন বিচারপতি পদে থাকলেও বর্তমানে বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করছেন না।

এ ছাড়া চলতি মাসে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘গরিব মোস্তাফিজের দোষটা কোথায়?’—প্রশ্ন জম্মু–কাশ্মীরের মুখ্য

‘গরিব মোস্তাফিজের দোষটা কোথায়?’—প্রশ্ন জম্মু–কাশ্মীরের মুখ্য