বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা মুখ ও চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

কর্মসূচিতে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সংবাদকর্মীদের ওপর চাপ, হামলা এবং বিভিন্নভাবে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। গণমাধ্যম কার্যালয়ে মব সন্ত্রাসের মতো ঘটনার বিচার দাবি করেন তারা।

কর্মসূচিতে প্ল্যাকার্ড ও ব্যানারে বিভিন্ন স্লোগান প্রদর্শিত হয়, যেখানে “সাংবাদিকতা কোনো অপরাধ নয়”, “গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র সুসংহত করে”, “সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ কর”, “সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাও” ইত্যাদি দাবি উঠে আসে।

সাংবাদিকরা বলেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সুসংহত হতে পারে না। তাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত।

কর্মসূচিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম, নাগরিক সমাজ ও লেখকরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি নেই

টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি নেই