ইসলামী গবেষণায় নতুন দিগন্ত: ঢাকায় প্রফেসর জোনাথন ব্রাউনের সফর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসলামী গবেষণায় নতুন দিগন্ত: ঢাকায় প্রফেসর জোনাথন ব্রাউনের সফর

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ইসলামী গবেষণায় নতুন দিগন্ত: ঢাকায় প্রফেসর জোনাথন ব্রাউনের সফর ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক প্রফেসর জোনাথন এসি ব্রাউন সম্প্রতি পাঁচ দিনের সফরে ঢাকা সফর করেন। বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট (বিএমআরআই)-এর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে তিনি বাংলাদেশে ইসলামিক গবেষণা, আলেম-উলামা ও তরুণ গবেষকদের সঙ্গে একাধিক একাডেমিক ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন।

সফরের প্রথম দিনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে একটি উন্মুক্ত সেমিনারে বক্তব্য রাখেন। সেখানে তিনি ইসলামিক স্টাডিজ, ইতিহাস ও হাদিস গবেষণার সমসাময়িক দিক নিয়ে আলোচনা করেন। একই দিনে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ও গবেষকদের সঙ্গে একটি বিশেষ আলোচনা সভায় অংশ নেন, যেখানে গবেষণাভিত্তিক ইসলামিক জ্ঞানের বিকাশ নিয়ে মতবিনিময় হয়।

দ্বিতীয় দিনে প্রফেসর ব্রাউন ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি খতিব ও বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা আব্দুল মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে প্রায় এক ঘণ্টাব্যাপী হাদিস শাস্ত্র, ইসলামী জ্ঞানচর্চা এবং বৈশ্বিক ইসলামিক গবেষণার বিভিন্ন দিক নিয়ে দুইজনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াহ ও রিসার্চ সেন্টার পরিদর্শন করে তরুণ আলেমদের উদ্দেশে লেকচার প্রদান করেন।

তৃতীয় দিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বেঙ্গল মুসলিম রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত একটি বিশেষ ওয়ার্কশপে অংশ নেন তিনি। সেখানে তরুণ গবেষক ও চিন্তকদের সঙ্গে সমসাময়িক ইসলামি চিন্তাধারা, শরিয়া আইন এবং গবেষণার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই দিন বিকেলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও আলেমদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে বাংলাদেশের ইসলামিক স্টাডিজের বর্তমান ধারা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সফরের অংশ হিসেবে প্রায় এক হাজারের বেশি গবেষক, আলেম ও শিক্ষার্থী সরাসরি তাঁর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়।

সফরের শেষ দিকে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রখ্যাত পণ্ডিত শরফুদ্দিন আবু তাওয়ামা (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরবর্তীতে তিনি বাংলা একাডেমি পরিদর্শন করেন এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সফরকে কেন্দ্র করে আয়োজক প্রতিষ্ঠান বিএমআরআই জানায়, প্রফেসর জোনাথন ব্রাউনের উপস্থিতি বাংলাদেশের ইসলামিক গবেষণা ও আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সফর বাংলাদেশি গবেষক ও আন্তর্জাতিক ইসলামিক স্টাডিজের মধ্যে নতুন এক সেতুবন্ধন তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুঃশাসন ও গণপ্রতিরোধের ইতিহাস যুক্ত হলো শিক্ষাক্রমে

দুঃশাসন ও গণপ্রতিরোধের ইতিহাস যুক্ত হলো শিক্ষাক্রমে