এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা ছবির ক্যাপশন:

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৭ জুন নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক সংস্থা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তারিখ প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়-এর আনুষ্ঠানিক অনুমোদনের পরই এটি চূড়ান্ত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা আগে চালু ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড—সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচিত হলে ইউনিয়নভিত্তিক হিসাব দেবেন জামায়াত প্রার্থী মো.

নির্বাচিত হলে ইউনিয়নভিত্তিক হিসাব দেবেন জামায়াত প্রার্থী মো.