সহজ রেসিপিতে তৈরি করুন ইতালিয়ান ডেজার্ট তিরামিসু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সহজ রেসিপিতে তৈরি করুন ইতালিয়ান ডেজার্ট তিরামিসু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
সহজ রেসিপিতে তৈরি করুন ইতালিয়ান ডেজার্ট তিরামিসু ছবির ক্যাপশন:

ইতালিয়ান ডেজার্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বজুড়ে পরিচিত একটি নাম হলো তিরামিসু। কফির হালকা তিক্ততা, ক্রিমের নরম মিষ্টতা আর বিস্কুটের কোমল স্তরের মিশ্রণে তৈরি এই ডেজার্টটি যে কোনো উৎসব বা আড্ডাকে আরও বিশেষ করে তোলে। সবচেয়ে ভালো দিক হলো, এটি বানাতে কোনো ওভেন বা বেকিংয়ের প্রয়োজন হয় না।

ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলের তিরামিসু তৈরি করা সম্ভব।

প্রয়োজনীয় উপকরণ

এই রেসিপির জন্য লাগবে—৪টি ডিম (কুসুম ও সাদা অংশ আলাদা করা), ১ কাপ চিনি, আধা কাপ তরল দুধ, ১ কাপ হুইপিং ক্রিম, ১ প্যাকেট ক্রিম চিজ, আধা চা চামচ কফি, ৮–১০টি লেডি ফিঙ্গার বিস্কুট, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এবং ওপরের ডেকোরেশনের জন্য কোকো পাউডার।

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে পানি গরম করে তার ওপর ডিমের কুসুমের বাটি বসাতে হবে। সরাসরি চুলায় দেওয়া যাবে না। কুসুমের সঙ্গে চিনি ও দুধ মিশিয়ে অনবরত নাড়তে থাকুন। ধীরে ধীরে মিশ্রণটি ঘন ও মসৃণ হয়ে আসবে। এরপর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যাতে ডিম জমাট না বাঁধে। তারপর এটি ঠাণ্ডা হতে রেখে দিন।

এদিকে হুইপিং ক্রিম ভালোভাবে ফেটানোর জন্য বাটিটি অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা বাটিতে ক্রিম নিয়ে ভালোভাবে বিট করুন যতক্ষণ না এটি ফোমি ও হালকা হয়।

এরপর আগে থেকে তৈরি করা ডিমের কুসুমের মিশ্রণে ক্রিম চিজ ও ভ্যানিলা এসেন্স যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বিট করা হুইপিং ক্রিম অল্প অল্প করে যোগ করুন এবং খুব আলতোভাবে মেশান। এখানে কোনো বিটার বা হুইস্ক ব্যবহার না করে চামচ দিয়ে ধীরে ধীরে মিশাতে হবে, যাতে ক্রিমের ফোম নষ্ট না হয়।

অন্যদিকে, কফি গরম পানিতে গুলে ঠাণ্ডা করে নিন। এবার ডেজার্ট সেট করার পাত্রে লেডি ফিঙ্গার বিস্কুটগুলো ২–৩ সেকেন্ড কফিতে ডুবিয়ে একটি স্তর তৈরি করুন। তার ওপর ক্রিমের একটি স্তর দিন। এরপর আবার বিস্কুট ও ক্রিমের দ্বিতীয় স্তর তৈরি করুন।

সব স্তর সম্পন্ন হলে পাত্রটি ঢেকে অন্তত ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে তিরামিসুর আসল স্বাদ ও টেক্সচার তৈরি হবে।

ফ্রিজ থেকে বের করার পর ওপর থেকে ছাঁকনির সাহায্যে কোকো পাউডার ছিটিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ঠাণ্ডা, ক্রিমি এবং পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল তিরামিসু।

এই ডেজার্টটি শুধু স্বাদেই নয়, পরিবেশনায়ও বেশ আকর্ষণীয়। অতিথি আপ্যায়ন, পারিবারিক উৎসব বা বিশেষ মুহূর্তে এটি হতে পারে আপনার মিষ্টিমুখের সেরা পছন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির

ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানালো অস্ত্র মামলার আসামির