রাবিতে ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাবিতে ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
রাবিতে ব্র্যাক এআইএসপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও ব্র্যাক আয়োজিত কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬ এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। রাবির নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। কোর্স কো-অর্ডিনেটর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র ও প্রাক্টিস কিট প্রদান করেন। সেখানে কোর্স প্রশিক্ষকবৃন্দসহ ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সস অনুষদ ও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এই প্রশিক্ষণে ২১ জেলার ৩৮জন অংশ নেয়। এটি ছিল প্রশিক্ষণের ১২তম ব্যাচ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে এযাবত ৪৬২ জন প্রশিক্ষণ গ্রহণ করে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত