হায়দরাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে সিজেপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হায়দরাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে সিজেপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
হায়দরাবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে সিজেপি ছবির ক্যাপশন: নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা।

ভারতের শিক্ষাব্যবস্থায় পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী Dharmendra Pradhan-এর পদত্যাগ দাবিতে আন্দোলন জোরদার করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রথম বিক্ষোভ কর্মসূচির পর এবার দেশজুড়ে একাধিক শহরে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১১ জুন) দলটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক সূচিতে জানানো হয়, ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে ভারতের সাতটি শহরে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অন্যতম কর্মসূচি রয়েছে হায়দরাবাদে, যেখানে ১৪ জুন সকাল ১০টা থেকে ধরনা চকে সমাবেশ করার কথা রয়েছে।

দলটি তাদের সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়ে জানায়, “সিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ দেশজুড়ে চলছে। আমরা যখন আপনার শহরে আসব, তখন আমাদের সঙ্গে যোগ দিন।” এই বার্তার মাধ্যমে তারা আন্দোলনকে আরও বিস্তৃত করতে চায়।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে চলতি বছরের ১৬ মে দলটি আনুষ্ঠানিকভাবে গঠন করেন। দলটির জন্মের পেছনে রয়েছে একটি বিতর্কিত সামাজিক প্রেক্ষাপট, যেখানে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত একটি মামলার শুনানিতে আন্দোলনকারী কিছু চাকরিপ্রার্থী তরুণকে ‘তেলাপোকা’ ও ‘সমাজের পরজীবী’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে রাজনৈতিক প্রতিক্রিয়াও তৈরি হয়।

এর পরপরই অভিজিৎ দিপকে ‘ককরোচ জনতা পার্টি’ নামে নতুন রাজনৈতিক সংগঠন গঠন করেন। দলটি শুরু থেকেই পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশাসনিক জবাবদিহিতার দাবি তুলে ধরছে।

এর আগে ৬ জুন নয়াদিল্লির যন্তর মন্তরে প্রথম বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে সিজেপি। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

দলটির দাবি, ভারতের পরীক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত এবং এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে। তাই তারা দেশজুড়ে ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সংস্কারের দাবি আরও জোরালো করতে চায়।

নতুন কর্মসূচির মাধ্যমে সিজেপি এখন ভারতের একাধিক শহরে তাদের আন্দোলন বিস্তারের পরিকল্পনা নিয়েছে, যা দেশটির শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের পারমাণবিক উপকরণ নিতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ইরানের পারমাণবিক উপকরণ নিতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প