চট্টগ্রাম বন্দরে আরও তিনটি এলএনজি জাহাজ আসছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রাম বন্দরে আরও তিনটি এলএনজি জাহাজ আসছে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
চট্টগ্রাম বন্দরে আরও তিনটি এলএনজি জাহাজ আসছে ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বন্দরে আগামী পাঁচ দিনের মধ্যে তিনটি এলএনজি জাহাজ ভিড়বে। এদের মধ্যে একটি ইতিমধ্যেই বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে। বাকি দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই তিনটি জাহাজে মোট এলএনজির পরিমাণ প্রায় ১ লাখ ৯৩ হাজার টন।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ট্যাংকার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে আসবে।

স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, জাহাজ দুটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বন্দরে পৌঁছাবে।

বাংলাদেশের এলএনজি আমদানি প্রায় ৭০ শতাংশই আসে কাতার থেকে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে কাতার থেকে সরবরাহে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ মাসের মাঝামাঝি দুটি কাতারের এলএনজি ট্যাংকার আসার কথা থাকলেও তা এখনও বন্দরে পৌঁছায়নি। এর মধ্যে একটি ট্যাংকার এখনো রাস লাফান বন্দর থেকে এলএনজি বোঝাই অবস্থায় আটকে আছে।

এ পর্যন্ত মার্চ মাসে দেশজুড়ে সাতটি এলএনজিবাহী ট্যাংকার এসেছে। সাধারণত প্রতি মাসে ১০ থেকে ১১টি ট্যাংকার আসে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজি আমদানি করে থাকে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তার মধ্যেও বিকল্প উৎস থেকে এলএনজি আনার ব্যবস্থা চলছে। পাশাপাশি হরমুজ প্রণালির উত্তেজনা সত্ত্বেও আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলে মনে করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে এলএনজি সরবরাহ নিশ্চিত হওয়ায় দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পর্যাপ্ত সরবরাহ আগামী কয়েক মাস দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার