নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ শুরু করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ শুরু করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ শুরু করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নান্দাইল উপজেলা-এর শেরপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু এবং খাল পুনঃখনন কাজ শুরু করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার গঠনের পরপরই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন।’

এ সময় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, নান্দাইল উপজেলার সব ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে নান্দাইলে প্রায় ৬০টি রাস্তা পাকাকরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে উপজেলার কাঁচা রাস্তাগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খানে আফজাল প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন বন্ধের চেষ্টা সফল হবে না, জনগণ জেগে উঠেছে : ফখরুল

নির্বাচন বন্ধের চেষ্টা সফল হবে না, জনগণ জেগে উঠেছে : ফখরুল