দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পতাকাবাহী গাড়িতে তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পতাকাবাহী গাড়িতে তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পতাকাবাহী গাড়িতে তারেক রহমান ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমান-এর ব্যবহৃত গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় তারেক রহমানকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

এছাড়া একই দিনে আয়োজিত স্বাধীনতা দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে করে উপস্থিত হন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব পালনের সময় তার ব্যবহৃত গাড়িতে জাতীয় পতাকা বহন করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবার তার গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করার ঘটনা।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এই দিনটিকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স