ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ নেতা হয়েছে ওরা: মির্জা আব্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ নেতা হয়েছে ওরা: মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ নেতা হয়েছে ওরা: মির্জা আব্বাস ছবির ক্যাপশন:
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে আসতে তাকে বহু ধাপ অতিক্রম করতে হয়েছে। তার ভাষায়, ১৯৭৭ সাল থেকে শুরু করে নানা সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। অথচ কিছু মানুষ কোনো আন্দোলন-সংগ্রাম ছাড়াই ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ করে নেতা হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, “আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি, আর ওরা কোনো ঘাটই পার হয়নি।” তিনি আরও বলেন, যারা এভাবে উঠে এসেছে, তারা পরামর্শ গ্রহণে অনাগ্রহী এবং তাদের সঙ্গে রাজনৈতিকভাবে কথা বলা কঠিন।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ থাকলেও এবারের নির্বাচন উপভোগ করা যাচ্ছে না। তার মতে, নির্বাচন হওয়া উচিত একটি আনন্দমুখর ও উৎসবের পরিবেশে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না।

মির্জা আব্বাস অভিযোগ করেন, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগী সংগঠনগুলোর আচরণ নির্বাচনী আচরণবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, তাদের কথাবার্তা, আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজ নির্বাচনকে সহনীয় রাখার বদলে বরং ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, এসব বিষয়ে কথা বলতে গেলেই তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয় এবং বিভ্রান্তিকর বক্তব্য দেয়। এ ধরনের পরিস্থিতি তিনি চান না বলেও উল্লেখ করেন।

বিএনপির এই নেতা জানান, বিরোধীদের আচরণ নিয়ে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ দাখিল করেছেন। তার ভাষায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে নির্বাচনের জন্য এখনো সহনীয় পরিবেশ সৃষ্টি হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীনতার চেতনার প্রশ্নে আপসহীন বিএনপি: ফখরুল

স্বাধীনতার চেতনার প্রশ্নে আপসহীন বিএনপি: ফখরুল