রূপগঞ্জে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ উদ্ধার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রূপগঞ্জে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
রূপগঞ্জে র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ উদ্ধার ছবির ক্যাপশন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হলেও অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‌্যাব সদস্যরা নির্দিষ্ট একটি স্থানে অভিযান চালালে সেখানে থাকা মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ।

র‌্যাব কর্মকর্তারা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে দুই থেকে তিনজন মাদক কারবারি উপস্থিত ছিল। তবে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়।

উদ্ধার করা মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেল সরবরাহ সীমিত, পাম্পে মানুষের চাপ বেড়ে গেছে

তেল সরবরাহ সীমিত, পাম্পে মানুষের চাপ বেড়ে গেছে