মাতৃত্ব আলিয়াকে আরও সচেতন করেছে: অভিনেত্রীর স্বীকারোক্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাতৃত্ব আলিয়াকে আরও সচেতন করেছে: অভিনেত্রীর স্বীকারোক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
মাতৃত্ব আলিয়াকে আরও সচেতন করেছে: অভিনেত্রীর স্বীকারোক্তি ছবির ক্যাপশন:
ad728

শৈশবে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্মৃতি আজও অভিনেত্রী আলিয়া ভাটের মনে গভীর প্রভাব রেখে গেছে। সেই অভিজ্ঞতার কারণেই গাড়িতে বসলে তিনি নিয়মিত সিটবেল্ট ব্যবহার করেন এবং সড়কে চলাচলের সময় এক ধরনের সতর্কতা ও শঙ্কা কাজ করে বলে জানিয়েছেন এই বলিউড তারকা।

সম্প্রতি ভারতের একটি সড়ক নিরাপত্তাবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন আলিয়া ভাট। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও ভিকি কৌশল। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

আলিয়া জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি তার ন্যানিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান। ওই নারী দীর্ঘদিন তাকে দেখাশোনা করতেন এবং পরিবারের একজন সদস্যের মতোই ছিলেন। আলিয়ার ভাষায়, তিনি শুধু একজন ন্যানি নন, বরং দিদির মতো একজন আপন মানুষ ছিলেন।

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আলিয়া বলেন, একদিন তার ন্যানি সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে করে মন্দিরে যাচ্ছিলেন। সঙ্গীর মাথায় হেলমেট থাকলেও ন্যানির মাথায় কোনো হেলমেট ছিল না। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনা আলিয়ার মনে গভীর মানসিক আঘাত সৃষ্টি করে। দীর্ঘ সময় ধরে তিনি আতঙ্কে ভুগেছেন বলেও জানান। ঘটনার পর থেকে তার পরিবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হয়ে ওঠে। আলিয়ার মা সব সময় তাকে নিয়ে উদ্বিগ্ন থাকতেন। এমনকি পরিবারের গাড়িচালককে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল—সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে চাকরি থাকবে না।

আলিয়া বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভয় কিছুটা কমলেও পুরোপুরি যায়নি। বরং মা হওয়ার পর সেই সময়ের ভয় ও উৎকণ্ঠা তিনি আরও স্পষ্টভাবে বুঝতে পারছেন। তার কথায়, “এখন নিজে মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি।”

বর্তমানে আলিয়া ভাট জীবনের নতুন এক অধ্যায় পার করছেন। কাজের ব্যস্ততার পাশাপাশি তিনি মেয়ে রাহাকে ঘিরে মাতৃত্বের সময় উপভোগ করছেন। এর আগে আলিয়া জানিয়েছিলেন, মেয়ের জন্মের পর তিনি ও তার স্বামী অভিনেতা রণবীর কাপুর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন—রাহাকে কখনো একা রাখা হবে না।

আলিয়ার ভাষ্য অনুযায়ী, কখনো তিনি কাজ করলে রণবীর ছুটি নিয়ে মেয়ের দেখভাল করবেন, আবার কখনো রণবীর কাজে ব্যস্ত থাকলে তিনি নিজে সন্তানের পাশে থাকবেন। মাতৃত্ব তার জীবনের অগ্রাধিকার বদলে দিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

সড়ক নিরাপত্তা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আলিয়া ভাটের এই বক্তব্য নতুন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় বিএনপি–জামায়াত–এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়ন বৈধ

ঢাকায় বিএনপি–জামায়াত–এনসিপির শীর্ষ নেতাদের মনোনয়ন বৈধ