ওসমান হাদি হত্যা মামলায় পলাতকদের সহযোগী ফিলিপ সাংমা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ওসমান হাদি হত্যা মামলায় পলাতকদের সহযোগী ফিলিপ সাংমা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ওসমান হাদি হত্যা মামলায় পলাতকদের সহযোগী ফিলিপ সাংমা আটক ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) নদীয়া জেলার শান্তিপুর এলাকার কাছ থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা ফিলিপ সাংমাকে আটকের বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। বাংলাদেশে গ্রেপ্তার এড়াতে পরে তিনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এসটিএফ।

এর আগে গত ৭ মার্চ রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেল শেষ! মাটির নিচে সোনার পাহাড় | Soudi Arob | Gold | বাণিজ্

তেল শেষ! মাটির নিচে সোনার পাহাড় | Soudi Arob | Gold | বাণিজ্