ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিখোঁজ, সাহায্য চাইলেন আর্জেন্টাইন ফুটবলার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিখোঁজ, সাহায্য চাইলেন আর্জেন্টাইন ফুটবলার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিখোঁজ, সাহায্য চাইলেন আর্জেন্টাইন ফুটবলার ছবির ক্যাপশন:

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। উদ্ধার অভিযান চলমান থাকলেও এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা দ্রুত বাড়ছে, যার মধ্যে রয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তানও।

বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরার হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী ডিফেন্ডার লুকাস ত্রেহো। কয়েক বছর ধরে তিনি পরিবারসহ দেশটিতে বসবাস করছেন। তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়ার সঙ্গে প্লায়া গ্রান্দের একটি আবাসিক ভবনে থাকতেন।

ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ত্রেহো জানান, তাদের বসবাস করা ভবনটি ধসে পড়েছে এবং এরপর থেকে পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি লিখেছেন, প্লায়া গ্রান্দেতে তাদের ভবনটি ধসে গেছে এবং পরিবারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা তাদের দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, তাদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে পরিবারের নিরাপত্তার জন্য সবার কাছে প্রার্থনাও চান।

ত্রেহো আরও জানান, তিনি আশা করছেন ভূমিকম্পের সময় তার পরিবারের সদস্যরা ভবনের ভেতরে ছিলেন না। তবে ঘটনার পর থেকে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের তথ্য সংগ্রহে একটি অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। ফলে উদ্ধারকাজ শেষ হওয়ার আগে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হবে না।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনায় প্রাণহানির সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সংস্থাটি সম্ভাব্য প্রাণহানির বিষয়ে উচ্চমাত্রার আশঙ্কার কথাও প্রকাশ করেছে।

ভূমিকম্প দুটি আঘাত হানে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায়। প্রথমে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। পরপর দুটি শক্তিশালী কম্পনে বহু ভবন, সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

পরিবারের সন্ধানে লুকাস ত্রেহোর আকুল আবেদন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দুর্যোগকবলিত এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার তৎপরতা জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় শসা-লেবু-বেগুনের দাম দ্বিগুণ, নিম্ন-মধ্যবিত্ত ক্রেতা

ঢাকায় শসা-লেবু-বেগুনের দাম দ্বিগুণ, নিম্ন-মধ্যবিত্ত ক্রেতা