ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৬ মার্চের টিকিট ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরার জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রির চতুর্থ দিন আজ সোমবার (১৬ মার্চ)।

আজ সকাল ৮টা থেকে আগামী ২৬ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

এ ছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের ট্রেনের টিকিট।

১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের টিকিট এবং ১৫ মার্চ বিক্রি হয়েছে ২৫ মার্চের ট্রেনের টিকিট।

এ ছাড়া আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

অন্যদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন।

সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন কেনার সুযোগ থাকবে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একবার কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মেহেরপুরের গাংনীতে ভুট্টাখেতের পাশে উদ্ধার দুই বোমাসদৃশ বস্ত

মেহেরপুরের গাংনীতে ভুট্টাখেতের পাশে উদ্ধার দুই বোমাসদৃশ বস্ত