যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধ সমাপ্তি হবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধ সমাপ্তি হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধ সমাপ্তি হবে ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে। রবিবার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন, যা ‘টাইমস অব ইসরায়েল’ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প স্পষ্ট করেন, যুদ্ধ সমাপ্তি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং তিনি ও নেতানিয়াহু নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। পরিস্থিতি অনুযায়ী সঠিক সময়েই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “আমি ও নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতাম, তবে ইরান ইতিমধ্যে ইসরায়েলকে ধ্বংস করত। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল।” ট্রাম্পের এই মন্তব্য থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত ঐক্যের গভীরতা বোঝা যায়।

ইরান যুদ্ধের সমাপ্তি কেবল ট্রাম্পের একক সিদ্ধান্তে হবে নাকি নেতানিয়াহুরও সমান ভূমিকা থাকবে—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি এটি অনেকটা যৌথ সিদ্ধান্তের মতো হবে। আমরা আলোচনা করছি এবং সিদ্ধান্ত গ্রহণের সময় সব বাস্তবতা বিবেচনায় রাখা হবে।”

যদি যুক্তরাষ্ট্র আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, তবে তিনি মনে করেন এ ধরনের পরিস্থিতি প্রয়োজন হবে না।

বিশ্লেষকরা ট্রাম্পের মন্তব্যকে মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থা হিসেবে দেখছেন। তারা বলছেন, এই যৌথ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।

এদিকে বিশ্বজুড়ে এই যুদ্ধের ভবিষ্যৎ এবং সমাধির সময়সীমা নিয়ে জল্পনা বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প বারবার উল্লেখ করেছেন যে সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে জামায়াতের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ

ময়মনসিংহে জামায়াতের জনসভায় জনস্রোত, কানায় কানায় পূর্ণ মাঠ