খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে পথনাটক অনুষ্ঠিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে পথনাটক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে পথনাটক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নির্বাচনী প্রচারণাকে আরও জনসম্পৃক্ত করতে খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে একটি পথনাটক আয়োজন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের মুক্তমঞ্চে এই পথনাটক পরিবেশিত হয়।

জেলা জাসাসের উদ্যোগে আয়োজিত নাটকটি ‘ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন’ শিরোনামে মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের আম্রপালি কৃষির উন্নয়ন, ধর্মীয় স্থাপনা যেমন মসজিদ, মন্দির ও কেয়াংসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

একই সঙ্গে নাট্যাভিনয়ের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মসহ সর্বস্তরের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী বার্তা পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখছে।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতে রাজনৈতিক প্রচারণাও নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতজন রিমান্ডে, নরসিংদী ধর্ষণ-হত্যা মামলায় নতুন অগ্রগতি

সাতজন রিমান্ডে, নরসিংদী ধর্ষণ-হত্যা মামলায় নতুন অগ্রগতি