ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হলো মোহাম্মদ এজাজকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হলো মোহাম্মদ এজাজকে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব থেকে সরানো হলো মোহাম্মদ এজাজকে ছবির ক্যাপশন:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ করেছে সরকার। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল দায়িত্ব ভাতা পাবেন, অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা আদালত তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চব্বিশের গণঅভ্যুত্থানেই ফ্যাসিবাদের পতন: নজরুল ইসলাম খান

চব্বিশের গণঅভ্যুত্থানেই ফ্যাসিবাদের পতন: নজরুল ইসলাম খান