গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছবির ক্যাপশন:

গাজীপুর মহানগর-এর নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয় এবং পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

স্থানীয় সূত্র অনুযায়ী, নাওজোড় এলাকার ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামক চারতলা পোশাক কারখানার নিচতলা ও চতুর্থ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুন লাগার পরপরই ইউনিটগুলো কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। অতিরিক্ত ইউনিটও ঘটনাস্থলে যোগ দিচ্ছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয়দের ধারণা, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পড়াশোনা নয়, প্রেমে মন দিতে বললো চীনের বিশ্ববিদ্যালয়

পড়াশোনা নয়, প্রেমে মন দিতে বললো চীনের বিশ্ববিদ্যালয়