৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে সরকারি কর্মচারীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে সরকারি কর্মচারীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে সরকারি কর্মচারীরা ছবির ক্যাপশন:

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা যমুনার দিকে অগ্রসর হন।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় তারা বাড়ি ফিরবেন না। তাদের দাবি, নবম জাতীয় বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী দ্রুত গেজেট জারি করে নতুন পে-স্কেল কার্যকর করতে হবে।

সরকারি চাকরিজীবীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারা বলেন, বেতন কমিশনের প্রতিবেদন তৈরি হলেও বাস্তবায়ন না হলে সেটির কোনো মূল্য নেই।

এর আগে শুক্রবার সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার দিকে যাত্রা করেন।

এই আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নিয়েছেন। পাশাপাশি পে-স্কেলের আওতাভুক্ত বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও পদযাত্রায় যুক্ত হন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং গেজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজনৈতিক হত্যাকাণ্ডে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা

রাজনৈতিক হত্যাকাণ্ডে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না: মির্জা