আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে: বিএনপি নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে: বিএনপি নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে: বিএনপি নেতা ছবির ক্যাপশন:
ad728

ভোট ছাড়া সংসদে যাওয়ার সংস্কৃতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, ষড়যন্ত্র ও তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সংসদে যাওয়ার দিন শেষ। সংসদে যেতে হলে একমাত্র পথ হলো জনগণের রায়।

রাজধানীর বাড্ডা থানাধীন সাঁতারকুল এলাকায় ৪১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ড. কাইয়ুম।

তিনি বলেন, “কেউ কেউ ভোট ছাড়াই সংসদে যেতে চায়। কিন্তু সেই সময় পেরিয়ে গেছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। ষড়যন্ত্র করে বা প্রশাসনিক কারসাজির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পথ আর খোলা নেই।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দেশের রাজনীতিতে আস্থা ফিরিয়ে আনতে হলে জনগণের কাছে সরাসরি যেতে হবে। আদালতে দৌড়ঝাঁপ করে কিংবা ভুয়া অভিযোগ দিয়ে রাজনীতি করলে জনগণের সমর্থন পাওয়া যায় না। ভোট পেতে হলে মানুষের দরজায় দরজায় যেতে হয়।

গণমাধ্যমকর্মীরা নাহিদ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে ড. কাইয়ুম বলেন, বিএনপি যে কথা দেয়, সে কথা রাখে। এটি দেশের একটি পরীক্ষিত ও গণমানুষের দল। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের আমলে শত মামলা, নির্যাতন ও জুলুমের শিকার হয়েও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীরা কখনো আপোস করেননি।”

নিজের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে ড. এম এ কাইয়ুম বলেন, তার লক্ষ্য ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত একটি নিরাপদ ও মানবিক সমাজে রূপান্তর করা। এ লক্ষ্য বাস্তবায়নে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং সমাজভিত্তিক উদ্যোগ এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ছাড়পত্র দিল ওয়াশিংটন

ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ছাড়পত্র দিল ওয়াশিংটন