ভারতের জনপ্রিয় ক্রিকেটার রোহিত শর্মা-কে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে—তিনি কি এবার সিনেমায় নামছেন? সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় পোস্ট ঘিরেই এই আলোচনা তৈরি হয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই পোস্টে একটি স্ক্রিপ্টের খসড়া দেখা যায়, যেখানে ‘ড্রাফ্ট #৪৫’ লেখা রয়েছে। একই সঙ্গে সেখানে নেটফ্লিক্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স-এর লোগোও দেখা গেছে। পোস্টটির তারিখ উল্লেখ করা হয়েছে ৯ এপ্রিল, ২০২৬।
এই পোস্ট দেখেই ভক্ত-সমর্থকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, এটি হতে পারে রোহিতের জীবনের ওপর ভিত্তি করে তৈরি কোনো ডকুমেন্টারি। আবার কেউ বলছেন, মুম্বাই ইন্ডিয়ান্স এবং তার ক্রিকেট ক্যারিয়ারের গল্প নিয়েই তৈরি হতে পারে নতুন কোনো প্রজেক্ট।
যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে রহস্যময় এই ইঙ্গিত কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন অনেকে।
এদিকে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ মুম্বাই ইন্ডিয়ান্স নতুনভাবে যাত্রা শুরু করেছে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-কে হারালেও বর্তমানে দলটি পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে।
কসমিক ডেস্ক