চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাজেট, বিকল্প অর্থের উৎসে নজর সরকারের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাজেট, বিকল্প অর্থের উৎসে নজর সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাজেট, বিকল্প অর্থের উৎসে নজর সরকারের ছবির ক্যাপশন:

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থের বিকল্প উৎস খুঁজতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে অর্থনৈতিক সহায়তা আগের তুলনায় কমে গেছে। এমন পরিস্থিতিতে সরকারকে একটি চ্যালেঞ্জিং বাজেট প্রণয়ন করতে হয়েছে। তিনি স্বীকার করেন, প্রস্তাবিত বাজেটকে নিখুঁত বলা যাবে না, তবে সীমিত সময় ও বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে বিপুল পরিমাণ বকেয়া ও আর্থিক চাপের মুখোমুখি হতে হয়েছে। সাধারণত একটি জাতীয় বাজেট প্রস্তুত করতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন হলেও বর্তমান সরকারকে প্রায় দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণের নতুন পথ খুঁজে বের করা। একই সঙ্গে অর্থনীতির ওপর ঋণের চাপ কমিয়ে টেকসই অর্থায়নের সুযোগ সৃষ্টি করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি আরও সুষ্ঠু ও কার্যকরভাবে বিতরণ করা হবে। যদিও শ্রমিকদের বেতন সরাসরি সরকার দেয় না, তবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের মানুষের কিছুটা স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে বাজেট, রাজস্ব, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এক যুগ পর ঢাকা–করাচি আকাশপথে সরাসরি যোগাযোগ

এক যুগ পর ঢাকা–করাচি আকাশপথে সরাসরি যোগাযোগ