ময়মনসিংহে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ময়মনসিংহে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
ময়মনসিংহে তারেক রহমানের জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছবির ক্যাপশন:
ad728

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকেই সমাবেশস্থলের প্রবেশদ্বার ও মূল ফটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলের মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নিরাপত্তার দায়িত্বে ময়মনসিংহ জেলা পুলিশের পাশাপাশি এপিবিএন ও র‍্যাবের সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। সমাবেশস্থল ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, সোমবার রাত থেকেই পুলিশ সার্কিট হাউস মাঠে অবস্থান নিয়েছে। তিনি বলেন, জনসভাস্থলে তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন শুরু করেন। তিনি জানান, ভালুকা থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে জনসভা সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুর সফরে তারেক রহমান

রংপুর সফরে তারেক রহমান