নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল মার্কা পাওয়া এই প্রার্থী অভিযোগ করেছেন, তাঁর প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এই অভিযোগ করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে সাদা–কালো ব্যানার টাঙানো হলেও সেগুলো বিভিন্ন স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, যেসব জায়গায় তাঁর ব্যানার টাঙানো ছিল, সেখানে এখন অন্য প্রার্থীর ব্যানার দেখা যাচ্ছে—যা স্থানীয় মানুষজন প্রত্যক্ষ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে ব্যানার সরিয়ে ফেলায় তিনি হতাশ নন বলে জানিয়েছেন তাসনিম জারা। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আবার নতুন করে সাদা–কালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পোস্টে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। একই সঙ্গে তিনি ‘অনেস্ট রাজনীতি’ চর্চার কথা উল্লেখ করে বলেন, শুধু বক্তব্যে নয়—নেতাকর্মীদের আচরণেও সেই সততা প্রতিফলিত হওয়া প্রয়োজন।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, অনেস্ট রাজনীতি একা করা সম্ভব নয়; দলীয় নেতাকর্মীদেরও সেভাবে নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল হতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা কারণে ভিস

ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ, নিরাপত্তা কারণে ভিস