চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ আটক ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযানে মোবাইল ফোন ও মোটরসাইকেল সহ আটক ১ ছবির ক্যাপশন:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল জব্দ করেছে। 

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ০৯:০০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। 
এ সময় টহল দল মোঃ সালাউদ্দিন (৩৬),পিতা-মোঃ ইসমাইল হোসেন,গ্রাম-চাঁদপুর,ডাকঘর-মোল্লাটোলা,থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ (Hero HF Delux 100cc) ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য,মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত ০৩ (তিন) মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
এইচপি দলের ক্রিকেটারদের দিকনির্দেশনা দেবেন তামিম ইকবাল

এইচপি দলের ক্রিকেটারদের দিকনির্দেশনা দেবেন তামিম ইকবাল