ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নারী শিক্ষার্থীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় ঝাড়ু মিছিল বের করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারীদের অবমাননা করা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের ভূমিকা খাটো করে দেখার প্রবণতা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দীর্ঘদিনের নীতি। তারা বলেন, কর্মজীবী নারীদের সম্মানহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ তার বক্তব্যে বলেন, কর্মজীবী নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সমাজকে পিছিয়ে দেওয়ার শামিল। তিনি এই ঘটনার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি দলটির সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর থেকে গঠনমূলক রাজনৈতিক ভূমিকার পরিবর্তে তারা বারবার ষড়যন্ত্র ও দ্বিচারিতাকে প্রাধান্য দিয়েছে। তিনি তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাংগঠনিক অবস্থানকে রাষ্ট্রকাঠামোর জন্য হুমকিস্বরূপ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবকিছু বলা সম্ভব নয়: সাকিব প্রসঙ্গে রহস্যময় মন্তব্য সালাউদ্দ

সবকিছু বলা সম্ভব নয়: সাকিব প্রসঙ্গে রহস্যময় মন্তব্য সালাউদ্দ