স্বর্ণ ৩১ ভরি নিজের নামে, স্ত্রী ও সন্তানরা ব্যবহার করেন: তাহেরি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্বর্ণ ৩১ ভরি নিজের নামে, স্ত্রী ও সন্তানরা ব্যবহার করেন: তাহেরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
স্বর্ণ ৩১ ভরি নিজের নামে, স্ত্রী ও সন্তানরা ব্যবহার করেন: তাহেরি ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা পর্যালোচনায় আয় ও সম্পদ সংক্রান্ত নানা তথ্য উঠে এসেছে।

হলফনামা অনুযায়ী, তাহেরির স্ত্রী একজন গৃহিণী এবং তার নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। এমনকি স্বর্ণ ও গহনাও নেই স্ত্রীর নামে। বিপরীতে তাহেরির নিজের নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ।

তাহেরির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে হলেও হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি। সেই সূত্রেই তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিটি মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা।

পেশাগত দিক থেকে তাহেরি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার মাধ্যমে যে সম্মানী পান, সেটিকেই তিনি ব্যবসায়িক আয় হিসেবে দেখিয়েছেন। তার বার্ষিক আয় ৭ লাখ ৯১ হাজার টাকা। কৃষি খাত থেকে বছরে আয় দেখানো হয়েছে ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে আয় ২২ হাজার ৮৯২ টাকা।

অস্থাবর সম্পদের হিসাবে তার হাতে নগদ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা।

স্বর্ণের বিষয়ে তাহেরি জানান, তার নামে থাকা ৩১ ভরি স্বর্ণ মূলত স্ত্রী ও মেয়েরা ব্যবহার করেন। তিনি বলেন, বিভিন্ন সময় উপহার হিসেবে পাওয়া এবং পরিবারের ব্যবহারের জন্য কেনা এসব স্বর্ণ তার নামেই রয়েছে, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

স্থাবর সম্পদের বিষয়ে তাহেরি বলেন, পরিবারের প্রধান হিসেবে সব সম্পত্তি তার নামেই কেনা হয়েছে। হলফনামায় তার কৃষিজমির ক্রয়মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা, যার বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা।

হলফনামার তথ্য প্রসঙ্গে তাহেরি বলেন, “আমি যা কিছু দেখিয়েছি, সবই সত্য ও বাস্তব। কোনো তথ্য গোপন করা হয়নি।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণ-অভ্যুত্থানের পরও গণতন্ত্রের লড়াই শেষ হয়নি: বদিউল আলম

গণ-অভ্যুত্থানের পরও গণতন্ত্রের লড়াই শেষ হয়নি: বদিউল আলম