মা-বোনদের ভালোবাসার ঋণ ভুলিনি: বিএনপি মহাসচিব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মা-বোনদের ভালোবাসার ঋণ ভুলিনি: বিএনপি মহাসচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
মা-বোনদের ভালোবাসার ঋণ ভুলিনি: বিএনপি মহাসচিব ছবির ক্যাপশন:
ad728

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন তিনি ও তার দল। স্মৃতিচারণ করে তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে তিনি মানুষের সামনে কথা বলতে পারেননি, শুধু কেঁদেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কালিতলা এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “২০০১ সালের নির্বাচনে আপনারা মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে যে টাকা জমিয়েছিলেন, সেই টাকা দিয়ে মালা বানিয়ে আমাকে দিয়েছিলেন। সেই ভালোবাসার ঋণ আমি আজও ভুলিনি। আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। কিন্তু বিগত নির্বাচনগুলোতে আমি কথা বলতে পারতাম না, শুধু কেঁদেছি। এবার একটি সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে তারা জনগণের সামনে আসতে পারেননি। সে সময়কার সরকারকে ‘জুলুমবাজ’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে। তার নিজের বিরুদ্ধেই ১১৭টি মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

মির্জা ফখরুলের ভাষায়, ঠাকুরগাঁও জেলায় প্রায় ৭০টি মিথ্যা মামলায় সাড়ে সাত হাজারের মতো নেতাকর্মী আসামি ছিলেন। তিনি দাবি করেন, গড়েয়া ইউনিয়নে গুলি করে নয়জন মানুষকে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলার কারণে পুলিশ বিএনপি নেতাকর্মীদের তাড়িয়ে বেড়াত।

তিনি বলেন, সে সময় প্রচণ্ড শীতের মধ্যেও কেউ গাছে উঠে লুকিয়ে থেকেছেন, কেউ ধানক্ষেতে আশ্রয় নিয়েছেন। এসব ঘটনার মধ্য দিয়েই ভোট ও কথা বলার অধিকার আদায়ের জন্য আন্দোলন চালাতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে প্রায় ৬০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এর ফলে বহু বছর মানুষ ভোট দিতে পারেননি।

তিনি বলেন, “আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সুযোগ এসেছে। আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিলে আমি সংসদে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো। আমি কাজ করা মানুষ।”

উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি ভিক্ষা করে বাঁচতে চায় না, কাজ করে বাঁচতে চায়। ঠাকুরগাঁওয়ে ব্যাপক উন্নয়নের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মা-বোন ও যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-