প্রথম সন্তানের অপেক্ষায় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রথম সন্তানের অপেক্ষায় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
প্রথম সন্তানের অপেক্ষায় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ছবির ক্যাপশন:

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। প্রথমবারের মতো বাবা হতে চলেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানান তার স্ত্রী তাহসিন তামান্না।

ফেসবুকে বেবি বাম্পের একাধিক ছবি শেয়ার করে তাহসিন তামান্না লিখেছেন, ‘আমরা তোমার লাথিগুলো গুনছিলাম, প্রার্থনা করছিলাম, আর তোমার ছোট্ট মুখটার স্বপ্ন দেখছিলাম।’ এমন হৃদয়ছোঁয়া বার্তায় স্পষ্ট হয়ে ওঠে তাদের আগত সন্তানের জন্য অপেক্ষার অনুভূতি ও ভালোবাসা। এই পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের ঘোষণা দেন মিজানুর রহমান আরিয়ান। পরে তিনি জানান, তার স্ত্রী তাহসিন তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘ সাত বছরের পরিচয়ের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পারিবারিক সম্মতিতেই তাদের এই সম্পর্ক পূর্ণতা পায়।

নির্মাতা হিসেবে আরিয়ানের যাত্রা শুরু হয় ‘তুমি আমি সে’ নাটকের মাধ্যমে। এরপর তিনি একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। তার নির্মিত নাটকগুলোর মধ্যে ‘বড় ছেলে’ বিশেষভাবে আলোচিত এবং এটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এছাড়াও ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’ এবং ‘চারুর বিয়ে’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

শুধু নাটকেই নয়, ওয়েব প্ল্যাটফর্মেও সফলতা দেখিয়েছেন এই নির্মাতা। তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ এবং পরবর্তীতে ‘পুনর্মিলনে’ দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। তার কাজের বৈচিত্র্য এবং গল্প বলার ভিন্নধর্মী ধারা তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

ব্যক্তিগত জীবনে এই নতুন সংযোজন তার জীবনে আরও আনন্দ ও অনুপ্রেরণা নিয়ে আসবে বলেই মনে করছেন ভক্তরা। এখন সবাই অপেক্ষা করছেন, কবে তাদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা, তবুও বাড়ছে বিশ্ববাজারে তেলের

রেকর্ড পরিমাণ তেল ছাড়ার ঘোষণা, তবুও বাড়ছে বিশ্ববাজারে তেলের