প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে সালমান, দিলেন বিশেষ বার্তা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে সালমান, দিলেন বিশেষ বার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে সালমান, দিলেন বিশেষ বার্তা ছবির ক্যাপশন:

ভারতে নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার রাতে দেওয়া ওই পোস্টে সালমান খান বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য, সাহস এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার প্রচেষ্টাকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। তার ভাষায়, প্রশ্নপত্র ফাঁসের সমস্যা মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের উদ্দেশ্যে আন্দোলনকে ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে, তাহলে মূল দাবি আড়ালে পড়ে যেতে পারে।

সালমান খান আরও বলেন, সাম্প্রতিক সময়ে আন্দোলনের কিছু অংশে সহিংসতার ঘটনা তাকে ব্যথিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করবে।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানী দিল্লিতে কয়েকদিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার যন্তর মন্তর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিল্লি পুলিশের এক সহকারী পুলিশ কমিশনার (এসিপি)সহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন ঘিরে পুলিশের লাঠিচার্জের অভিযোগও উঠেছে। তবে পুলিশের দাবি, আন্দোলনকারীদের হামলার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।

এ ইস্যুতে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে। সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন কর্মসূচি পালন করছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, গত এক দশকে দেশে অন্তত ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, সালমান খানের আগে অভিনেতা নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং প্রকাশ রাজও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, সম্পন্ন হলো বিবাহোত্তর সংব

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, সম্পন্ন হলো বিবাহোত্তর সংব