ফিনএক্সেলের আয়োজনে সিটি ব্যাংকের কর্মকর্তাদের নেগোশিয়েশন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফিনএক্সেলের আয়োজনে সিটি ব্যাংকের কর্মকর্তাদের নেগোশিয়েশন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
ফিনএক্সেলের আয়োজনে সিটি ব্যাংকের কর্মকর্তাদের নেগোশিয়েশন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনএক্সেল) দ্য সিটি ব্যাংক পিএলসির রিকভারি অ্যান্ড কালেকশন বিভাগের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী একটি কাস্টমাইজড এক্সিকিউটিভ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ‘Negotiation Mastery: A Value-Driven Approach to Drive Results’ শীর্ষক এই প্রশিক্ষণ ৪ ও ৫ জুলাই ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার সেলিম বরকত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রিকভারি ও ঋণ আদায় কার্যক্রমে সফলতা অর্জনের জন্য কার্যকর নেগোশিয়েশন দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অংশগ্রহণকারীদের মূল্যভিত্তিক আলোচনার কৌশল অনুসরণের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ফিনএক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার রহমান অংশগ্রহণকারী, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং খাতে এর বাস্তব প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পুরো কর্মসূচির সার্বিক সমন্বয়ও করেন তিনি।

দুই দিনের প্রশিক্ষণে মূল্যভিত্তিক নেগোশিয়েশন কৌশল, ঋণগ্রহীতার সঙ্গে কার্যকর যোগাযোগ, দ্বন্দ্ব নিরসনের পদ্ধতি, পুনরুদ্ধার পরিকল্পনা এবং নৈতিকভাবে ঋণ আদায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বাস্তব কর্মপরিবেশে এসব কৌশল প্রয়োগে সক্ষম করে তুলতে ইন্টারঅ্যাকটিভ আলোচনা, বাস্তবভিত্তিক কেস স্টাডি, রোল-প্লে এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষক প্যানেলে ব্যাংকিং ও আর্থিক খাতের অভিজ্ঞ পেশাজীবী এবং শিল্প বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বাস্তব অভিজ্ঞতা, সমসাময়িক চ্যালেঞ্জ এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন, যাতে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান সরাসরি প্রয়োগ করতে পারেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মসূচির ব্যবহারিক বিষয়বস্তু, অংশগ্রহণমূলক উপস্থাপনা এবং বাস্তবমুখী শিক্ষণ পদ্ধতির প্রশংসা করেন। তাদের মতে, প্রশিক্ষণে আলোচিত বিষয়গুলো সিটি ব্যাংকের রিকভারি ও কালেকশন বিভাগের কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং ভবিষ্যতে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

ফিনএক্সেল জানিয়েছে, দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত কাস্টমাইজড প্রশিক্ষণ, পরামর্শসেবা এবং সক্ষমতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাশিয়া–চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড প্রয়োজন: ট্রাম্প

রাশিয়া–চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড প্রয়োজন: ট্রাম্প