বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি, ম্যাচ শেষে স্বীকার করলেন হ্যারি কেইন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি, ম্যাচ শেষে স্বীকার করলেন হ্যারি কেইন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি, ম্যাচ শেষে স্বীকার করলেন হ্যারি কেইন ছবির ক্যাপশন:

বিশ্বকাপ সেমিফাইনালে নাটকীয় জয়ের নায়ক না হয়েও ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন লিওনেল মেসি। শেষ মুহূর্তে দুটি অসাধারণ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে জয় এনে দেন তিনি। এই জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচে গোল করতে না পারলেও মেসির সৃজনশীলতা ছিল আর্জেন্টিনার জয়ের মূল চাবিকাঠি। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজকে এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজকে গোলের সুযোগ তৈরি করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত এই দুই অ্যাসিস্টই ইংল্যান্ডের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক হ্যারি কেইন মেসির প্রশংসা করে বলেন, তিনি এখনও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার।

কেইন বলেন, “লিও এখনো ফুটবলের সর্বোচ্চ স্তরের পারফর্মার। ম্যাচের বেশির ভাগ সময় আমরা তাকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। কিন্তু বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের মতোই, ফাইনাল থার্ডে বল পেলেই সে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আজও সে ঠিক সেটাই করেছে। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সে—এটা এমনি এমনি হয়নি।”

ইংল্যান্ড অধিনায়ক নিজেদের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন। তার মতে, শেষ ২০ মিনিটে দল অপ্রয়োজনীয় জায়গা ছেড়ে দেওয়ায় আর্জেন্টিনা ম্যাচে ফিরে আসার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, “শেষ ২০ মিনিটে আমরা অনেক বেশি জায়গা ছেড়ে দিয়েছি। শুধু মেসি নয়, আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রাও সেই সুযোগ কাজে লাগিয়েছে। তারা বলকে বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে পেরেছে এবং শেষ পর্যন্ত তাদের থামানো আমাদের জন্য কঠিন হয়ে পড়ে।”

মেসির দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের শিরোপার আর মাত্র এক ধাপ দূরে। অন্যদিকে ইংল্যান্ডকে আবারও হতাশা নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে হলো।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০