কৃষকের ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কৃষকের ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 15, 2026 ইং
কৃষকের ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের কমলনগরে রেজাউল হক নামের এক কৃষকের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা মনিরুল হক মনিরসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে বাদীর আইনজীবী মহসিন কবির মুরাদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কৃষক রেজাউল হকের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর আদালতে এই মামলা দায়ের করেছেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বাদীর বসতঘর ভাঙচুর এবং বসতভিটার ভিটি কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল, কমলনগর আদালতে দায়ের করা হয়।

আদালতের বিচারক আরিফ হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

খুব শিগগিরই ডিবির কাছে তদন্তের আদেশের কপি পাঠানো হবে বলে জানা গেছে।

মামলার প্রধান অভিযুক্ত মনিরুল হক মনির উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত অন্যদের মধ্যে রয়েছেন মনিরের ছেলে হারুন চৌধুরী জুয়েল, আকরাম হোসেন, মেয়ে মুন্নি বেগম এবং স্ত্রী জেসমিন বেগম।

মামলার সূত্রে জানা গেছে, বসতভিটার জমিটি বাদী শাহিদা আক্তারের স্বামী রেজাউল হকের ওয়ারিশসূত্রে পাওয়া এবং ক্রয়কৃত জমি।

প্রায় তিন বছর আগে ওই জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে পরিবারটি সেখানে বসবাস শুরু করে।

অভিযোগ রয়েছে, বিএনপি নেতা মনিরুল হক মনির দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন।

ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে মনির এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়েছে।

এর জের ধরে গত বুধবার (১১ মার্চ) ভোরে মনিরসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল হকের বাড়িতে হামলা চালায়।

এ সময় তারা বসতঘরটি সম্পূর্ণ ভেঙে ফেলে এবং ভিটি কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রতিবাদ করলে বাদী শাহিদা আক্তার, তার স্বামী রেজাউল হক এবং পুত্রবধূকে মারধরের চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা ভবিষ্যতে পুনরায় ঘর নির্মাণ করলে তাদের হত্যার হুমকিও দিয়েছে।

ঘর ভাঙচুরের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

বাদীর ছেলে আজিজুল হক আজগর বলেন, তারা বর্তমানে খুবই অসহায় অবস্থায় দিনযাপন করছেন এবং থাকার মতো কোনো ঘর নেই।

তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা মনির দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত লোকজন নিয়ে ভোর রাতে এসে তাদের ঘর ভাঙচুর করেছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল হক মনির অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, জমিটি তাদের নিজস্ব এবং বাদী পরিবার জোরপূর্বক সেখানে বসবাস করছে।

তিনি আরও বলেন, নিজেদের ঘর নিজেরাই ভেঙে এখন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এ বিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব

দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি প্রবাসী ভোটারের পোস্টাল ব