শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার ছবির ক্যাপশন:
ad728

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে ইলেকট্রিক শাটল কার সার্ভিস। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হলো পরিবেশবান্ধব ও আধুনিক এক নতুন সংযোজন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ ইলেকট্রিক শাটল কার সার্ভিসের উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক শাটল কার বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এই ইলেকট্রিক শাটল কার সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচলকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করে তুলবে এবং একই সঙ্গে ক্যাম্পাসে পরিবেশ দূষণ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ: কম দামে বেশি গতি

বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ: কম দামে বেশি গতি