নারী ইস্যু ব্যবহার করে জামায়াতকে টার্গেট করা হচ্ছে: ডা. শফিকুর রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারী ইস্যু ব্যবহার করে জামায়াতকে টার্গেট করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
নারী ইস্যু ব্যবহার করে জামায়াতকে টার্গেট করা হচ্ছে: ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন:
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার হওয়ার পরও একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে সেটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে ‘ব্যবসা’ করছে। তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে লাভবান হওয়ার এই রাজনীতি আর জনগণ মেনে নেবে না।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পঁচা ও বিভাজনের রাজনীতি আর চায় না। ২০২৪–এর যুব সমাজ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে এবং জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, নারী ইস্যুকে সামনে এনে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব কর্মকাণ্ডকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, সত্য আড়াল করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, জনতার সিদ্ধান্তকে সম্মান জানাতে এবং সেই রায়কে অভিনন্দন জানাতে জামায়াতে ইসলামি প্রস্তুত রয়েছে।

তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক বক্তব্য ও পাল্টা অভিযোগের মাত্রা বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষে

দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিব শহীদ খানের বিদেশ যাত্রায় নিষে