জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা বন্ধ রাখবে সুইডেন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা বন্ধ রাখবে সুইডেন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
জাতীয় নির্বাচনের দিন ভিসা সেবা বন্ধ রাখবে সুইডেন ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সুইডেনের ভিসা সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ওই দিন ভিসাসংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সুইডিশ দূতাবাস জানায়, নির্বাচনের দিন ভিসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভিএসি) সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ওই দিন দূতাবাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগও করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট সকলকে তাদের পরিদর্শন ও আবেদনসংক্রান্ত পরিকল্পনা পুনর্বিন্যাস করার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন শুরুর আগেই অথবা নির্বাচন-পরবর্তী সময়ে প্রয়োজনীয় ভিসা কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডিশ দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের ভোগান্তি এড়াতে নির্বাচন দিনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আগেই জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নোয়াখালীতে তীব্র প

ভাসানচর নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নোয়াখালীতে তীব্র প