রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
রাজকুমার পেরিয়াসামির নতুন ছবিতে শ্রীলীলা ছবির ক্যাপশন:
ad728

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শ্রীলীলা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। ‘আমরন’খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। সম্প্রতি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবির প্রধান নারী চরিত্রে শ্রীলীলার নাম নিশ্চিত করেছেন নির্মাতারা।

ছবিটির ঘোষণা কয়েক সপ্তাহ আগে প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তখন গুঞ্জন ছিল, ধানুশের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী সাই পল্লবীকে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা দল শেষ পর্যন্ত শ্রীলীলার নাম ঘোষণা করে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতারা নিশ্চিত করেন, ‘ডি ৫৫’ সিনেমায় ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন শ্রীলীলা। ঘোষণার ভাষ্য ছিল—“এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে।”

ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার অধীনে ছবিটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তারা সরে দাঁড়ায়। এরপর সিনেমাটির সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন অনুযায়ী, ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যেতে পারে।

সম্প্রতি নির্মাতারা আরও জানান, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সুরকার সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ধানুশ, শ্রীলীলা, সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি—যা ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

কাজের দিক থেকে ধানুশকে সবশেষ দেখা গেছে আনন্দ এল রাই পরিচালিত হিন্দি সিনেমা ‘তেরে ইশক মে’। ছবিটিতে শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সামনে তাকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমায়, যা পরিচালনা করছেন ‘পর থোজিল’খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা। এই ছবিতে ধানুশের সঙ্গে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি রয়েছেন করুণাস, জয়রাম ও সুরাজ ভেঞ্জারামুদু। সিনেমাটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক করেছেন সুধা কঙ্গারা পরিচালিত রাজনৈতিক পটভূমির ছবি ‘পরশক্তি’র মাধ্যমে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি। নতুন এই জুটির মাধ্যমে দক্ষিণী সিনেমায় নতুন আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনুমোদনহীন বাসে ‘৩০০ ফিট’ এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলার ঝুঁকি

অনুমোদনহীন বাসে ‘৩০০ ফিট’ এক্সপ্রেসওয়েতে শৃঙ্খলার ঝুঁকি