আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ছবির ক্যাপশন:
ad728

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা জানান, বিএনপির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির নেতৃত্বে আস্থা রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনি পথসভায় এই যোগদান অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে সংশ্লিষ্ট নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, যোগদানকারীদের মধ্যে ছিলেন দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশা এবং বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ স্থানীয় নেতারা।

যোগদানকালে আবুল হোসেন মেম্বারসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, গত প্রায় ১৮ বছর ধরে তারা চেয়ারম্যান ও তার অনুসারীদের দ্বারা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বলে জানান।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে। তিনি নতুন যোগদানকারীদের স্বাগত জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

ক্ষমা চাওয়ার দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল