জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ছবির ক্যাপশন: জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানের দাবিতে জামালপুর পৌর শহরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৪ মে) বেলা ১১টা ১০ মিনিটে এলাকাবাসী সড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে দুপুর ১টার দিকে পৌরসভার সহকারী প্রকৌশলীর আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক এলাকার বিভিন্ন অংশে গত প্রায় ১৯ বছর ধরে জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। বিষয়টি বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি বলে তারা দাবি করেন।

ক্ষুব্ধ বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। বাধ্য হয়েই তারা সড়কে নেমে প্রতিবাদ জানান।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া জানান, দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ