প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাউফলে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক পলাতক

বাউফলে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক পলাতক