নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী তারেক রহমানকে শুভেচ্ছা জিএম কাদেরের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী তারেক রহমানকে শুভেচ্ছা জিএম কাদেরের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 16, 2026 ইং
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী তারেক রহমানকে শুভেচ্ছা জিএম কাদেরের ছবির ক্যাপশন:

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জিএম কাদের অভিনন্দন জানান তারেক রহমান–কে।

জাতীয় পার্টি প্রধান আশা প্রকাশ করেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা এবং অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান অচিরেই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করে জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

শেষে তিনি তারেক রহমান ও তার পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারিখ বদলের পরও অচলাবস্থা, সংকটে অমর একুশে বইমেলা

তারিখ বদলের পরও অচলাবস্থা, সংকটে অমর একুশে বইমেলা