জামায়াত ছেড়ে বিএনপিতে ৩০ নেতাকর্মীর যোগদান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত ছেড়ে বিএনপিতে ৩০ নেতাকর্মীর যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
জামায়াত ছেড়ে বিএনপিতে ৩০ নেতাকর্মীর যোগদান ছবির ক্যাপশন:
ad728

রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) শহরের পাবলিক হেলথ এলাকায় বিএনপির একটি উঠান বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন।

জানা গেছে, জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা জানান, কোনো ধরনের ব্যক্তিগত লোভ বা স্বার্থের কারণে নয়, বরং বিএনপির রাজনীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়েই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মো. আজিজুল হক বলেন, আগে তারা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে বর্তমানে বিএনপির রাজনৈতিক অবস্থান ও আদর্শ তাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি জানান, আজ থেকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করবেন।

ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির রাজনীতি দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত, কোনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারীরা সেই আদর্শ ধারণ করেই দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টোসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভয়াবহ অ্যাকশন ও নতুন চরিত্রে শাকিব খাব: ঈদ ২০২৬ লক্ষ্য করে ম

ভয়াবহ অ্যাকশন ও নতুন চরিত্রে শাকিব খাব: ঈদ ২০২৬ লক্ষ্য করে ম