তারুণ্য ও মর্যাদার ইশতেহার: এনসিপির ৩৬ দফা প্রতিশ্রুতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তারুণ্য ও মর্যাদার ইশতেহার: এনসিপির ৩৬ দফা প্রতিশ্রুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
তারুণ্য ও মর্যাদার ইশতেহার: এনসিপির ৩৬ দফা প্রতিশ্রুতি ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম প্রধান শরিক এই দলটি তাদের ঘোষিত ৩৬ দফার ইশতেহারের নাম দিয়েছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশতেহারের শুরুতেই এনসিপি গুরুত্ব দিয়েছে বিচার ও জবাবদিহিতাকে। জুলাই গণহত্যা, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদ ও আয়ের হিসাব প্রকাশের জন্য ‘হিসাব দাও’ পোর্টাল চালুর প্রতিশ্রুতি রয়েছে।

অর্থনীতি ও কর্মসংস্থান ইশতেহারের অন্যতম প্রধান অংশ। জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, এসএমই খাতে সহজ ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল এবং প্রথম পাঁচ বছর করমুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। কর ফাঁকি রোধ করে কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের কথা বলা হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো, পাঁচ বছরে ৭৫ শতাংশ এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ এবং স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর প্রস্তাব রয়েছে। স্বাস্থ্যখাতে জাতীয় ডিজিটাল হেলথ রেকর্ড, হেলথ ইনস্যুরেন্স, জিপিএস-ট্র্যাকড অ্যাম্বুলেন্স ব্যবস্থা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গঠনের অঙ্গীকার করা হয়েছে।

তরুণ ও নারীদের জন্য ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটাধিকার বয়স ১৬ বছরে নামিয়ে আনা, Youth Civic Council গঠন, সংসদের নিম্নকক্ষে ১০০ নারী আসনে সরাসরি নির্বাচন, ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি এবং সরকারি কর্মক্ষেত্রে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালুর প্রতিশ্রুতি রয়েছে।

প্রবাসী ও ডায়াস্পোরা বাংলাদেশিদের জন্য ওয়ান-স্টপ ডিজিটাল পোর্টাল, রেমিট্যান্সের বিপরীতে পেনশন ও বিনিয়োগ সুবিধা এবং বিমানে RemitMiles চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া কৃষি, পরিবেশ, পরিবহন ও জাতীয় নিরাপত্তা খাতে ভর্তুকি সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, শিল্পদূষণের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সশস্ত্র বাহিনীর জন্য রিজার্ভ ফোর্স ও ড্রোন ব্রিগেড গঠনের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির ৩৬ দফা ইশতেহার রাষ্ট্র সংস্কার ও তরুণ-কেন্দ্রিক রাজনীতির একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেছে, যা আসন্ন নির্বাচনে দলটির অবস্থান ও বার্তা স্পষ্ট করে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দিতে চান জামায়াত আমি

নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দিতে চান জামায়াত আমি