দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী দল বেসামাল হয়ে গেছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী দল বেসামাল হয়ে গেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
দাঁড়িপাল্লার জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী দল বেসামাল হয়ে গেছে ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিদ্বন্দ্বী একটি দল বেসামাল হয়ে পড়েছে এবং ফ্যাসিবাদী আচরণে লিপ্ত হয়েছে। এর ফলেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে গিয়ে নারী কর্মীরা মিটিং ও গণসংযোগে অংশ নিলে তাদের ওপর হামলা করা হচ্ছে। তিনি শেরপুরে জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনাও উল্লেখ করেন এবং এসব ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির দায় রয়েছে বলে দাবি করেন। তার ভাষায়, এই সহিংস চরিত্র পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার পাশাপাশি ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল, সেই তিনটি প্রধান রাজনৈতিক দল ও তাদের নেতারা কেউই দুর্নীতি, অপশাসন ও চাঁদাবাজির বাইরে থাকতে পারেননি। এ কারণেই দেশের মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এলডিপিসহ মোট ১১টি দল একত্রিত হয়েছে বলে জানান তিনি। তার দাবি, এই জোটের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা দলীয়করণের অভিযোগ নেই। আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠতা পেলে এমন একটি সুশাসনভিত্তিক সমাজ গঠন করা হবে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ৫ আগস্টের পর যারা দোকানপাট, হাট-বাজার, বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, তারাই এখন দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভোট না দেওয়ার ভয় দেখাচ্ছে। তিনি বলেন, ওই সময় দেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও এসব কর্মকাণ্ড কারা করেছে, তা জনগণ জানে।

নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির ও জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ও ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও জিএস মো. মাজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে স্পিরিট জাতীয় মাদক সেবনে মর্মান্তিক মৃত্যু ৩ জনের

রংপুরে স্পিরিট জাতীয় মাদক সেবনে মর্মান্তিক মৃত্যু ৩ জনের