দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁসচুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম সাইদুল ইসলাম সাইদ (২৩)। তিনি উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও গ্রামের বাসিন্দা এবং আলাউদ্দিন মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকালে মালিগাঁও গ্রামে হাঁসচুরির অভিযোগ ওঠে। এর জেরে রাতে আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন সাইদকে আটক করে মারধর শুরু করে।

একপর্যায়ে গুরুতর আহত হয়ে সাইদ অচেতন হয়ে পড়েন। পরে রাত আনুমানিক ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, হাঁসচুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

বুধবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাত্র ১৪ ঘণ্টায় তাসনিম জারার তহবিলে ২৩ লাখ টাকা অনুদান, ফান

মাত্র ১৪ ঘণ্টায় তাসনিম জারার তহবিলে ২৩ লাখ টাকা অনুদান, ফান